নিজস্ব প্রতিবেদক:
সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শনিবার সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।”
তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত এই প্রশিক্ষণ কেন্দ্র দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আসিফ নজরুল বলেন, “সারাদেশে শতাধিক টিটিসি রয়েছে। এখানকার প্রশিক্ষণপ্রাপ্তরা দেশ ও বিদেশে কর্মসংস্থানে ভূমিকা রাখছে। রাজশাহীর মেয়েদের টিটিসি বাংলাদেশের অন্যতম সেরা প্রশিক্ষণ কেন্দ্র।”
এর আগে সকাল সোয়া ১০টার দিকে তিনি টিটিসির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











