কুমিল্লার আঞ্চলিক মহাসড়কে ট্রাক বিকলের কারণে ১০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি :

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ফুলতলা এলাকায় আঞ্চলিক মহাসড়কে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বিকল হওয়া ওই ট্রাক উভয় লেন আটকে রাখায় যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। দুপুর সোয়া ১টার সময়ও যানজট কাটেনি।

জানাযায়, যানজটের ফলে সড়কে যাত্রী ও চালকরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। দুই ঘণ্টা ধরে গাড়িতে বসে থাকতে হয় জুনায়েদ আহমেদ নামের এক যাত্রীকে, যিনি কুমিল্লায় ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলেন। তিনি প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবেও উদ্বেগ প্রকাশ করেন।

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, ফুলতলা এলাকার সড়কের অবস্থা খুবই খারাপ, যা খানাখন্দে ভর্তি। এই অবস্থায় হঠাৎ একটি ট্রাক বিকল হলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।