চীনে বিদেশি গুপ্তচরের হানিট্র্যাপে পড়ছে সরকারি কর্মকর্তারা, সতর্ক বেইজিং

অনলাইন ডেস্ক:

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় গুপ্তচরবৃত্তির ব্যাপারে সতর্কতা আরও জোরদার করেছে চীন। কারণ সম্প্রতি বেইজিং তিনটি গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্র উদঘাটন করেছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে চীন জানিয়েছে, তিনটির মধ্যে একটি মামলায় একজন সরকারি কর্মচারীর বিদেশি এক গুপ্তচরের ‘মোহনীয় সৌন্দর্যের’ ফাঁদে পড়ার ঘটনাও রয়েছে।

ফলে সরকারি কর্মকর্তাদের প্রতি বাড়তি সতর্কতা জারি করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি গুপ্তচরেরা ‘চীনে অনুপ্রবেশ ও গোপন তথ্য চুরিতে ক্রমেই সক্রিয় হয়ে উঠেছে এবং তারা মূলত সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করছে।’