ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

তিন দফা দাবিতে রাজধানীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি

প্রকাশিত: 8 November 2025, 2:07 pm আপডেট: 8 November 2025, 5:00 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বেতন কাঠামো ও পদোন্নতি সংক্রান্ত তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ (শনিবার) সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সকাল ৯টা থেকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান নিয়েছেন, এবং দিন শেষে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।

তিনি আরও জানান, কিছু স্থানে শিক্ষকদের বাধা দেওয়া ও ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—
দশম গ্রেডে বেতন প্রদান,
চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা,
শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।

অংশগ্রহণকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিকবার আলোচনায় বসা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি, তাই এবার রাজপথেই সমাধান আদায়ের ঘোষণা দিয়েছেন তারা।

এই কর্মসূচিতে অংশ নিচ্ছে — বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরাও আন্দোলনে সংহতি জানিয়েছেন।

মন্তব্য করুন