কামরুল ইসলাম, নওগাঁ :
নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)-এর নেতৃত্বে উপজেলা সদরের মেডিকেল মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন বলেন, “সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী অতীতে সংস্কারপন্থী ছিলেন এবং আওয়ামী নেতাদের সঙ্গে আতাত করে দলে বিভক্তি সৃষ্টি করেছিলেন। এখন তিনি ও তার অনুসারীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। আমরা এমন বিশৃঙ্খলাকারীদের অবাঞ্ছিত ঘোষণা করছি।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) বলেন, “দলের হাই কমান্ড সৎ ও যোগ্য নেতা হিসেবে মোস্তাফিজুর রহমানকে ধানের শীষের প্রার্থী মনোনীত করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে তাঁর বিজয়ের জন্য কাজ করব।”
তিনি আরও বলেন,
“যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করবে, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সবাইকে অনুরোধ করছি, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হোন।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান (মুকুল), সহ-সভাপতি আব্দুল কাহার মাস্টার, এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।











