নার্সিসিস্টিক স্বামীকে ছাড়ছেন সেলিনা !

অনলাইন ডেস্ক:

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি প্রায় ১৪ বছর আগে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার হগকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে রয়েছে তিন সন্তান। তবে দীর্ঘদিন ধরে স্বামীর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে অবশেষে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সেলিনার অভিযোগ, পিটার একজন নিষ্ঠুর ও নিয়ন্ত্রণমূলক স্বভাবের মানুষ। তিনি শুধু সেলিনার ওপর নির্যাতনই চালাননি, বরং তার ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতাকেও “পঙ্গু” করে দিয়েছেন। অভিনেত্রী আরও দাবি করেন, সন্তানদের কাছে যাওয়া বা যোগাযোগ করতেও তাকে বাধা দেওয়া হচ্ছে—বর্তমানে তিন সন্তান অস্ট্রেলিয়ায় বাবার কাছেই রয়েছে।

সেলিনা তার অভিযোগনামায় স্বামীকে ‘নার্সিসিস্টিক’ আখ্যা দিয়ে জানান, স্ত্রী ও সন্তানদের প্রতি পিটার মোটেও সহানুভূতিশীল নন। অভিযোগের ভিত্তিতে মুম্বাই আদালত ইতোমধ্যেই পিটার হগকে আইনি নোটিশ পাঠিয়েছে। মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।