ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ভোট দেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দিতে কেন্দ্রে যান বিএনপি চেয়ারম্যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের ভোটকেন্দ্রে আসাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।