মোস্তাফিজুর রহমানের শিরন্টি ইউনিয়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

বাবুল আক্তার ও কামরুল ইসলাম, নওগা :

নওগাঁ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নের্তৃত্বে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) শিরন্টী ইউনিয়নের খঞ্জনপুর বালিকা বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কে বিপুল ভোটে জয় যুক্ত করতে ও বিএপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন মোস্তাফিজুর রহমান।

এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুন নুর,সাপাহার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাপাহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোকলেছুর রহমান (মুকুল), সাপাহার উপজেলা বিএনপির সিনিযর যুগ্ন সম্পাদক বদিউজ্জামান স্বপন,যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল, যুবদলের যুগ্ন আহব্বায়ক হাসনাত রেজা,শিরন্টী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক সোহেল রানা সহ ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।