শাকিব খানের বিপরীতে নায়িকা কি ফারিণ?

অনলাইন ডেস্ক:

শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’–এ যুক্ত হলেন তরুণ জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসছে শাকিব–ফারিণের নতুন জুটি, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে উত্তেজনা তৈরি করেছে।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সেখানে লেখা হয়—“আনুষ্ঠানিক ঘোষণা: তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন।” ক্যাপশনে আরও উল্লেখ করা হয়, “দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারিণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু, এক নতুন অধ্যায়ের সূচনা।”

প্রকাশিত ছবিতে প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দি হন তাসনিয়া ফারিণ। পরে নিজ সামাজিক মাধ্যমেও পোস্টটি শেয়ার করে তিনি লেখেন—“হৃদয় ভরে গেছে, আমি প্রিন্সের জন্য প্রস্তুত।”

তবে শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে ফারিণ থাকছেন কি না—এ বিষয়ে এখনো প্রযোজনা সংস্থা বা নির্মাতা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।