সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম গ্রেপ্তার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোড এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ডিবি কার্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার সকালে আদালতে তোলা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় নাহিদুল ইসলাম মূল অভিযুক্ত।

একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে এবং গোয়েন্দা তথ্যের আলোকে তার অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে তদন্ত-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।