হলুদ শাড়িতে কুসুম শিকদারের রূপে মুগ্ধ ভক্তরা

অনলাইন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতার ২০০২ সালের চ্যাম্পিয়ন কুসুম শিকদার সম্প্রতি সামাজিক মাধ্যমে তার নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে ভক্তদের হৃদয় জয় করেছেন। হলুদ রঙের জমকালো শাড়িতে সোনালি জরি ও সিকুয়েন্সের কাজ ছিল স্পষ্ট। সঙ্গে কানে দুল, গলায় নেকলেস ও কপালে ছোট টিপ—সব মিলিয়ে নজরকাড়া এক লুকে হাজির হন এই অভিনেত্রী।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেছেন, “এই বয়সেও আপনি দারুণ ফিট!” কেউ কেউ বলেছেন, তার হাসিমুখ ও আত্মবিশ্বাসী চাহনিই তার আসল সৌন্দর্য।

কুসুম শিকদার শুধু অভিনয়েই নয়, রূপ ও ফিটনেসের ক্ষেত্রেও বরাবরই সচেতন। তার মতে, ইতিবাচক মানসিকতাই তাকে এই সৌন্দর্য ও ফর্ম ধরে রাখতে সাহায্য করেছে।

উল্লেখ্য, ২০১০ সালে ‘গহীনে শব্দ’ ছবির মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয় এবং ‘লাল টিপ’ ছবির জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর সম্মান অর্জন করেন।