নিজস্ব প্রতিবেদক:
রবিবার বিকেলে রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই সাক্ষাতের তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বাংলাদেশ সফরে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ঢাকায় অবতরণের পর তিনি বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।











