বরিশালে সিআইডির অভিযানে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের বাংলাবাজার এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (৪ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে সিআইডির গণমাধ্যম শাখা।

সিআইডির পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, “তৌহিদ আফ্রিদিকে জুলাইয়ের যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।”

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঢাকা থেকে আসা সিআইডির একটি টিম তাকে বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ সিআইডিকে সহায়তা করেছে।”

এর আগে, ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের দাবিতে সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। তাদের ফেসবুক পেজে পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের নয়, বরং ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ যোগানে জড়িত ছিলেন।

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, “তৌহিদ আফ্রিদি বাংলাদেশেই আছেন, তার সর্বশেষ ছবি ১৬ আগস্টের। নাটক চলবে না, সরাসরি গ্রেপ্তার চাই।”

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের স্বার্থে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।