অনলাইন ডেস্ক:
জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর ৭ বছর ধরে কোনো সম্পর্কের ঘোষণা না দেওয়া হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড এবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে চমকে দিয়েছেন। সন্তানের বাবার পরিচয় প্রকাশ না করলেও, দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর দিয়েছেন অভিনেত্রীর এক মুখপাত্র।
অ্যাম্বারের মুখপাত্র সম্প্রতি পিপলস ম্যাগাজিনকে জানান, গর্ভাবস্থার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে, অভিনেত্রী তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। এই ঘোষণার পর ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে শুভকামনা জানাচ্ছেন।
অ্যাম্বারের প্রথম সন্তান, ওনাঘ পাইজ, ২০২১ সালে সারোগেসির মাধ্যমে পৃথিবী আলো দেখেছিল এবং বর্তমানে তার বয়স ৩ বছর। এখন প্রশ্ন উঠেছে, দ্বিতীয় সন্তানের বাবার পরিচয় কী? তবে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, জনি ডেপের সঙ্গে তার সম্পর্কের সমাপ্তি ২০১৭ সালে ঘটে। এরপর দুজনের মধ্যে আদালতে আইনি লড়াই শুরু হয়, যেখানে গৃহ নির্যাতন ও মানহানির অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাম্বারকে ১ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।











