আমিরাতের নিরাপত্তার প্রতি ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত রুবিওর

অনলাইন ডেস্ক:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার সংযুক্ত আরব আমিরাত সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে আলোচনা করেছেন এবং করেছেন।

 

আবুধাবি থেকে এএফপি জানায়, উপসাগরীয় অঞ্চল সফরের প্রথম পর্বে অনুষ্ঠিত এ বৈঠক সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘তারা প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, হরমুজ প্রণালীতে পূর্ণ ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার প্রচেষ্টা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।’

 

তিনি বলেন, রুবিও বৈঠকে ‘আমিরাতের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন’।