নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে দম্পতিকে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফ (২৪)।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসীবিরোধী আইনে মামলা করা হয়েছে। সোমবার রাতে ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে একটি মোটরসাইকেল রিকশাকে ধাক্কা দিলে মেহেবুল হাসান (৩৭) ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে (২৮) প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন। এর পরপরই তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে এনে ওই দম্পতির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। বর্তমানে দম্পতি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।











