ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এক সকালেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রভাবশালী পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক

প্রকাশিত: 19 November 2026, 7:21 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত প্রভাবশালী পাঁচ দেশের কূটনীতিক। তবে তাৎক্ষণিকভাবে এই বৈঠকগুলোর সুনির্দিষ্ট আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট পক্ষগুলো।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এই বৈঠকে অংশ নেওয়া কূটনীতিকরা হলেন—মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই মূলত তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ সময় দুই দেশের পারস্পরিক সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান যে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেশি জোরদার করার পাশাপাশি চলমান রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্তব্য করুন