অনলাইন ডেস্ক:
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর জন্য ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে। এই প্যানেলে ক্রিকেট বিশ্বের অভিজ্ঞ এবং পরিচিত কণ্ঠস্বরের এক দারুণ মিশ্রণ রয়েছে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই তালিকায় আছেন আতহার আলী খান। এই প্যানেলে আরও রয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সঞ্জয় মাঞ্জরেকর, রবিন উথাপ্পা এবং সাইমন ডুলের মতো প্রাক্তন খেলোয়াড়রা। প্যানেলে আন্তর্জাতিক পরিচিত মুখ ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, রাসেল আর্নল্ড, বাজিদ খান এবং মাইক হেসমানও রয়েছেন। সঞ্জনা গণেশন, উরুজ মুমতাজ এবং তনভি শাহের মতো উপস্থাপকদের উপস্থিতিতে এই তালিকা আরও সমৃদ্ধ হয়েছে।
ধারাভাষ্যকারদের সম্পূর্ণ তালিকা-
সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকর, রবিন উথাপ্পা, সাইমন ডুল, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, সঞ্জনা গণেশন, রাসেল আর্নল্ড, বাজিদ খান, মাইক হেসমান, ম্যাট ফ্লয়েড, আতহার আলী খান, উরুজ মুমতাজ, তনভি শাহ, সমীর কোচার।











