অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী এষা গুপ্ত, যিনি সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, এবার কুম্ভমেলায় এক ভিন্ন রূপে ধরা দিলেন। সামাজিক মাধ্যমে তাঁর খোলামেলা ছবি ও সাহসী চরিত্রের জন্য পরিচিত হলেও এবার তিনি গেরুয়া শাড়ি পরিধান করে এবং কপালে ছোট লাল টিপ দিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানে অংশ নেন।
এষা গুপ্ত ‘জান্নাত ২’, ‘রাজ’, ‘রুস্তম’, ‘চক্রব্যূহ’সহ একাধিক সিনেমায় সাহসী চরিত্রে অভিনয় করেছেন। বলিউডের অনেক তারকাই মহাকুম্ভমেলায় অংশ নিয়েছেন। তবে এষা জানান, “এখানে আমি একজন সনাতনী হিসেবে এসেছি, বলিউডের অভিনেত্রী হিসেবে নয়। সনাতন ধর্মের জন্য এসেছি। একজন নারী হিসেবে এসেছি।”
এষা গুপ্ত আরও বলেন, “ধর্মের জন্য হোক বা কর্মের জন্য, কুম্ভমেলায় আসা একটি বিশেষ অভিজ্ঞতা। একবার অন্তত এখানে আসা উচিত।”
এছাড়া, কুম্ভমেলায় পুণ্যস্নানে অংশ নিয়েছেন আরও অনেক বলিউড তারকা, তাদের মধ্যে অনুপম খের, মমতা কুলকার্নি, মিলিন্দ সোমন, রেমো ডিসুজা, তনিশা মুখোপাধ্যায় এবং কবীর খান রয়েছেন। তবে এষার কুম্ভমেলায় অংশগ্রহণ এবং তার নতুন রূপ তার ভক্তদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।











