খুলনার দিঘলিয়াতে শেখ হাসিনার পৈত্রিক স্থাপনায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর

অনলাইন ডেস্ক:

খুলনার দিঘলিয়ায় ভৈরব নদের তীরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পৈত্রিক জমিতে থাকা স্থাপনা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। ২০২৩ সালের ৬ জানুয়ারি বিকালে শেখ হাসিনা সর্বশেষ ওই জমি পরিদর্শন করেছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জহিরুল তানভীর জানিয়েছেন, স্থানীয় ছাত্র-জনতার দীর্ঘদিনের ক্ষোভ থেকেই দিঘলিয়ায় শেখ হাসিনার পৈত্রিক জমির স্থাপনা ভাঙচুর করা হয়েছে। তবে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, তিনি এ ধরনের ভাঙচুরের ঘটনা শোনেছেন, তবে কেউ তার কাছে কোনও অভিযোগ করেননি।

এই জমি বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়া উপজেলায় অবস্থিত চার বিঘা জমি, যা পাকিস্তান আমলে কেনা হয়। জমির ওপর একটি গুদাম ছিল, যা বর্তমানে ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত। শেখ হাসিনা ২০০৭ সালে তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ওই জমির বিষয়ে জানতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায়, এই জমিতে পাটের গুদাম ও একটি আধাপাকা ঘর ছিল, এবং শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ছোট ভাই, এখানে পাট গুদামের দেখাশোনা করতেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু পর, শেখ হাসিনা এই সম্পত্তির মালিকানা পান। স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে শেখ আবু বকর প্রায় ২০ বছর ধরে জমিটি দেখাশোনা করছিলেন। বর্তমানে, জাহিদুল ইসলাম এক ব্যক্তিগতভাবে এই জমির দেখাশোনার দায়িত্ব পালন করছেন, যা তিনি এক যুগের বেশি সময় আগে, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের মাধ্যমে পেয়েছিলেন। পুরনো গুদামটি ভেঙে আধুনিক গুদাম এবং নদের তীরে একটি রেস্ট-হাউজ নির্মাণ করা হয়।