গরমে চুলের রুক্ষতা প্রতিরোধে কার্যকরী ৮টি ঘরোয়া টিপস

অনলাইন ডেস্ক:

গ্রীষ্মের প্রচণ্ড তাপমাত্রায় শুধু শরীরই নয়, ত্বক এবং চুলও খারাপ প্রভাব ফেলে। ধুলাবালি, রোদ, এবং শুষ্কতার কারণে চুল হয়ে পড়ে রুক্ষ এবং নিষ্প্রাণ। তবে চুলের এই রুক্ষতা দূর করতে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি রয়েছে, যা প্রাকৃতিক উপাদানের মাধ্যমে চুলকে সুন্দর এবং মসৃণ রাখতে সাহায্য করে। চলুন, জেনে নিই চুলের রুক্ষতা প্রতিরোধে কার্যকরী ৮টি ঘরোয়া টিপস।

১. তেল মালিশ করুন
চুলের জন্য তেল একটি গুরুত্বপূর্ণ উপাদান। সপ্তাহে ১-২ বার চুলে তেল মালিশ করলে চুলের সতেজতা বজায় থাকে। গোসলের অন্তত ৩-৪ ঘণ্টা আগে তেল লাগান এবং পরে শ্যাম্পু করুন। এটি চুলের গোড়া শক্ত এবং মজবুত রাখে।

২. চুল ঢেকে রাখুন
রোদের তীব্রতা এবং ধুলাবালির প্রভাব থেকে চুল রক্ষা করতে চুল ঢেকে রাখুন। এতে চুলের উজ্জ্বলতা এবং মসৃণতা রক্ষা হয়।

৩. নিয়মিত চুল আঁচড়ান
নিয়মিত চুল আঁচড়ানোর ফলে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ে এবং চুল মসৃণ থাকে। শুষ্ক আবহাওয়ায় চুলে সহজেই জট বাঁধতে পারে, তাই প্রতিদিন চুল আঁচড়ানো জরুরি।

৪. চুলের আগা কাটা
ফেটে যাওয়া চুলের আগা কেটে ফেললে চুল দ্রুত লম্বা হতে সাহায্য করে। চুলের আগা রুক্ষ হয়ে পড়লে তা কাটানো উচিত, এতে চুল সুস্থ এবং সুন্দর থাকে।

৫. গরম পানি ব্যবহার করবেন না
গরম পানি চুলের জন্য ক্ষতিকর। এটি চুলের গোড়া নরম করে এবং চুলের স্বাস্থ্য নষ্ট করে। চুল ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করলে চুলের সাস্থ্য ভালো থাকে।

৬. মেহেদি পাতার পেস্ট
মেহেদি পাতা চুলের রুক্ষতা দূর করতে সহায়তা করে। এর পেস্ট চুলে লাগালে চুলের ঝরে পড়া কমে এবং চুল স্বাস্থ্যবান হয়।

৭. চুলের যত্নে মধু
মধু একটি প্রাকৃতিক উপাদান যা চুলের মসৃণতা বাড়াতে সাহায্য করে। বাসায় মধু দিয়ে হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করলে চুল থাকবে সুন্দর এবং নরম।

৮. হেয়ার প্যাক ব্যবহার করুন
সপ্তাহে একবার হেয়ার প্যাক ব্যবহার করা খুব উপকারী। পেঁয়াজের রস, নারিকেল তেল, ক্যাস্টর অয়েল, অ্যালোভেরা জেল, ভিটামিন-ই ক্যাপসুল এবং ডিমের কুসুম একত্রে মিশিয়ে চুলে লাগালে তা চুলের জন্য উপকারী হয়।

এই ঘরোয়া পদ্ধতিগুলি নিয়মিত অনুসরণ করলে গ্রীষ্মের রুক্ষতা থেকে চুল রক্ষা পাওয়া সম্ভব।