নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে শেষ হয় এই মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ।
লাখ লাখ মুসল্লি মোনাজাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রার্থনা করেন। অনেকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চান এবং বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ‘আমিন আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে।
দ্বিতীয় ধাপের মোনাজাতের মাধ্যমে শেষ হয় শুরায়ি নেজাম তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা। ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল দ্বিতীয় ধাপের ইজতেমা।
এবারের ইজতেমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত মেনে অনুষ্ঠিত হচ্ছে, এবং শর্ত অনুযায়ী, টঙ্গীর ময়দানে মাওলানা সাদ অনুসারীদের এটি ছিল শেষ ইজতেমা।











