গ্রীষ্মের গরমে স্বাস্থ্যের জন্য আশীর্বাদ জাম, জানুন এর পুষ্টিগুণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

গ্রীষ্মকাল মানেই বাজারে স্বল্প সময়ের জন্য হাজির সুপারফুড — জাম। মে-জুন মাসে অল্প কয়েক সপ্তাহ বাজারে মেলে এই মৌসুমি ফলটি। গাঢ় বেগুনি রঙের ও কষযুক্ত হালকা মিষ্টি স্বাদের এই ফল শুধু স্বাদের জন্য নয়, বরং এর পুষ্টিগুণের জন্যও সমাদৃত।

জামে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন-সি, আয়রন, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার।

* ভিটামিন-সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ত্বক উজ্জ্বল রাখে।
* আয়রন রক্তশূন্যতা প্রতিরোধ করে ও গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
* পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও হৃদযন্ত্রকে সুস্থ রাখে।
* অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে রক্ষা করে, হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক।
* ফাইবার হজমশক্তি উন্নত করে ও দীর্ঘমেয়াদে সুস্থতা নিশ্চিত করে।

প্রাকৃতিকভাবে ঠান্ডা করার গুণ থাকায় গ্রীষ্মের দাবদাহে জাম শরীর ঠাণ্ডা রাখতেও সহায়তা করে। তবে অতিরিক্ত খাওয়ার ক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

এই গ্রীষ্মে পরিবারের সবার স্বাস্থ্য রক্ষায় বাজারে পাওয়া মাত্রই সংগ্রহ করুন ছোট্ট এই ফল — জাম।