অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের বোয়ালখালীতে জলদস্যুদের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী। গত শনিবার দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় এই অভিযান পরিচালনা করা হয়।
নেতৃত্ব দেন অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জ্যৈষ্ঠপুরা এলাকায় জলদস্যুদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ জলদস্যু চক্রটিকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।











