নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ. ফ. ম. আনোয়ার হোসেন খাঁন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর মাহফুজুর রহমান মিতাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তার মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান আ. ফ. ম. আনোয়ার হোসেন খাঁন।
একাধিক সূত্রে একইভাবে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গুলশান-২ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।











