ছাউনিহীন সৈয়দপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম যাত্রীদের চরম দুর্ভোগ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি:

রবিবার (১৮ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় অন্যরকম এক চিত্র ।স্টেশনটির অবকাঠামো উন্নয়নে বিভিন্ন সংস্কার ও আধুনিকায়নের কাজ করা হলেও দুই নম্বর প্ল্যাটফর্মে আজও নির্মাণ করা হয়নি কোনো যাত্রী ছাউনি।

স্থানীয় সূত্রে জানা গেছে রোদ ও বৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। স্টেশনে ছাউনি না থাকায় বিশেষ করে নারী শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানা যায়।