জেডিপি’র নিবন্ধনের নির্দেশ দিল হাইকোর্ট

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (জেডিপি) কে অসম্পূর্ণ কাগজপত্র পূর্ণ করে আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় জমা দেওয়ার ভিত্তিতে নিবন্ধন প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (বুধবার) বিকেল ৫টা ১৫ মিনিটে বিচারপতি শশাঙ্খ শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দীর্ঘ যুক্তি-তর্কের পর জেডিপি’র পক্ষে এ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, এ্যাডভোকেট রেজাউল হোসেন এবং এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম শুনানি করেন। এর আগে, ২০২৩ সালে জেডিপি’র নিবন্ধন না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের আদালতে রুল জারি করা হয়।