নিজস্ব প্রতিবেদক:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরু হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
এতে প্রধান উপদেষ্টা জানান, তিনি দৃঢ় বিশ্বাসী যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন নতুন সহযোগিতামূলক ক্ষেত্র সৃষ্টি হবে এবং দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি এই বিশ্বাস পুনর্ব্যক্ত করে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদে তাকে শুভকামনা জানান।
এদিন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।











