ঢাকার নতুন এসপি শামীমা পারভীন, আরও ৩ জনের রদবদল

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ অধিদপ্তরের কর্মরত শামীমা পারভীন ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে আরও ৩ পুলিশ সুপার রদবদল এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এবং হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।