দুঃখ পেয়েই খুশি

রাহুল রাজ:

হৃদয়গভীরে কষ্ট গুলো যত্ন করে পুশি
সুখ গুলো সব ছন্নছাড়া, দুঃখ পেয়েই খুশি।
স্বপ্ন গুলো সব খাঁচা বন্ধি, মিথ্যা বাধন মায়ায়
আশার সাকো দেই পাড়ি হতাশার ছায়ায়।
প্রেম বিষে নীল হয়েছে আমার সরল মন
ছলনা বলো না, বলো প্রেমের দাহন।
একাকিত্বে কাটে বিরহ প্রহর
আমি জাগি দেখি ঘুমন্ত শহর।
নির্জনে
একজনে
তবু প্রহর গোনে।
আনমনে কোন ক্ষণে,
যদি সে এসে, গোপন কথা বলে কানে কানে।
স্বপ্ন ভাঙ্গে নিশব্দে হতাশ হয়ে বাচি-
বুঝে গেছি স্মৃতীরা কাছে আমি দূরে আছি।
তাইতো…
হৃদয়গভীরে কষ্ট গুলো যত্ন করে পুশি
সুখ গুলো সব ছন্নছাড়া, দুঃখ পেয়েই খুশি।