নিজস্ব প্রতিবেদক:
দেশের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সুপরিকল্পিত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সারা দেশের সম্ভাব্য প্রায় এক হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করে একটি যুগোপযোগী ও সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে এক প্রশ্নের লিখিত জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সরকারের এসব পরিকল্পনার কথা জানান। মন্ত্রী জানান, পর্যটন খাতের সঠিক তথ্যের ঘাটতি দূর করতে এবং সুনির্দিষ্ট পরিসংখ্যানের ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ প্রণয়নের কাজ চলমান রয়েছে।









