নওগাঁয় সিএসওসির ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ :

নওগাঁয় “সুশীল সাপোটিং দ্যা ইউনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ” শীর্ষক ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিডিও, একশন এইড এবং ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে নওগাঁ জেলা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন রানী এনজিও’র নির্বাহী প্রধান মোঃ ফজলুল হক খান। সভায় বক্তৃতা প্রদান করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলা জেলা প্রতিনিধি রায়হান আলম, সাধারণ সম্পাদক বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন, নিশান এনজিও’র নির্বাহী প্রধান মোঃ মাহিদুর রহমান, এবং সুশীল প্রকল্পের জেলা সমন্বয়ক শামসুল হক।

এছাড়া, সভায় সাপাহার প্রেসক্লাবের সভাপতি ও করতোয়া এবং কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি বাবুল আকতার, নির্বাহী সদস্য প্রদীপ সাহা সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।