অনলাইন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, যিনি অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, গেল বছর একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে ব্যাপক প্রশংসাও লাভ করেছেন তিনি । শুধু দেশে নয়, টলিউডেও তার কাজের ছাপ রয়েছে তার। অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ ফারিণ গত বছর গান নিয়েও দর্শকদের মনে সাড়া ফেলেছেন তিনি।
এবার নতুন বছরের শুরুতেই তাসনিয়া ফারিণ জানালেন, তার সফলতার ধারাবাহিকতা বজায় রেখে নতুন বছরে আরও একাধিক চমক অপেক্ষা করছে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, তার ব্যস্ততার তালিকায় রয়েছে একটি নতুন সিনেমা এবং নতুন গান।
তাসনিয়া ফারিণ বলেন, “আমি কখনো পরিকল্পনা করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকদের জন্য নতুন একটি গান আসছে, এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে, সেটাও প্রায় নিশ্চিত।”
এছাড়া, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমরা ভাগ্যবান, আরও একটি নতুন বছর পেয়েছি। তবে দিনটি সবার জন্য যেন আনন্দের হয়, সেই কামনাই থাকবে।”
এভাবে নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে, আরও একবার প্রমাণ করলেন, শোবিজ অঙ্গনে তাসনিয়া ফারিণের উত্থান অব্যাহত থাকবে।











