নতুন শাখা খোলার বিষয়ে কঠোর হলো বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ব্যাংক ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)গুলোর নতুন শাখা খোলার বিষয়ে একটি কঠোর এবং পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে। এই নতুন নীতিমালার উদ্দেশ্য হলো সুশাসন নিশ্চিত করা, স্বার্থান্বেষী গোষ্ঠীর অনুপ্রবেশ রোধ করা এবং যোগ্য জনবল নিয়োগের পথ আরও সুগম করা।

নতুন নীতিমালার অধীনে, এনবিএফআইগুলোকে এখন থেকে শাখা খোলার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে এবং তারপর তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এরপর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি মিললেই এই কার্যক্রম বাস্তবায়ন করা যাবে। তবে শাখা স্থাপনের অনুমতি পাওয়ার পর সংশ্লিষ্ট পর্ষদের সদস্যদের মধ্যে কেউ ঋণ খেলাপি বা দ-িত হতে পারবে না।

এছাড়া, শাখা খোলার আবেদন করার সময় প্রতিষ্ঠানগুলোর কাছে বেশ কয়েকটি ডকুমেন্ট জমা দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে। এসব ডকুমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে প্রতিষ্ঠানের গত তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, আয়-ব্যয়ের বিবরণী এবং প্রস্তাবিত শাখার ভাড়া এবং স্থান সম্পর্কে তথ্য। এছাড়া, প্রতিষ্ঠানটির কোন পরিচালক ঋণ খেলাপি নয় এবং দ-িত নয় এমন একটি ঘোষণাপত্রও জমা দিতে হবে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, ঢাকা এবং ঢাকার বাইরে শাখা স্থাপনের জন্য অনুপাত হবে ১:২। এছাড়া, এক একটি শাখার আয়তন সর্বোচ্চ ৫,০০০ বর্গফুট হওয়া উচিত এবং প্রতিটি বর্গফুটে ডেকোরেশন খরচ দুই হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

এই নীতিমালার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক আশা করছে, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এর ফলে আর্থিক খাতে অনিয়ম কমবে এবং পেশাদার ও যোগ্য জনবল নিয়োগের পথ সুগম হবে।