নতুন সরকার গঠনে ‘উদ্ভাবনী ধারণা’র আহ্বান ইসরাইলি প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক:

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ নতুন সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এবং কট্টর অবস্থান থেকে সরে এসে নতুন ও সৃজনশীল উপায়ে চিন্তা করার তাগিদ দিয়েছেন।

আসছে বুধবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সংসদীয় নির্বাচনের ফলাফল হাতে পাওয়ার পরপরই সরকার গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবেন প্রেসিডেন্ট। তিনি মনে করেন, নতুন করে নির্বাচন এড়াতে দলগুলোর প্রধানদের অবশ্যই খোলামেলা মন নিয়ে একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুনআরও পড়ুনহামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

উল্লেখ্য, গত মঙ্গলবারের নির্বাচনে প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে, নেসেটের ১২০টি আসনের কোনোটিতেই কোনো একক দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য মনোনীত বিজয়ী প্রার্থী সর্বোচ্চ ৪২ দিন পর্যন্ত সময় পাবেন।

সূত্র: আল-জাজিরা