নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৭ মিনিটে তিনি ফোন করেন বলে নুরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন। দ্রুত আরোগ্য কামনা করে তার ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

এ জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও আশ্বস্ত করেছেন তিনি।