অনলাইন ডেস্ক:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল সোমবার সকাল ৯টায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯% এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। ঘন কুয়াশায় আচ্ছন্ন আকাশের কারণে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এছাড়া, শীতের কারণে ছিন্নমূল মানুষজন শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন।











