পরীমনির পোস্টে শেখ সাদীর প্রতিক্রিয়া, প্রেমের গুঞ্জন কি সত্যি?

অনলাইন ডেস্ক:

পরীমনি ও শেখ সাদীর প্রেমের গুঞ্জন যেন আরও উসকে দিলেন স্বয়ং পরীমনি নিজেই! তরুণ গায়ক শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’ নিয়ে ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দেওয়ার পর থেকেই আলোচনার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

পরীমনির পোস্টের নিচে এক নেটিজেন মজা করে মন্তব্য করেন, “এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী।” এর উত্তরে নায়িকা বিস্ফোরক জবাব দেন, “কেবল তো শুরু, সারাজীবনই দেব।” তার এমন মন্তব্যে নেটিজেনরা মজা নিতে শুরু করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শেখ সাদীও অবশ্য চুপ থাকেননি। তিনি পরীমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। তবে এতে সন্তুষ্ট হতে পারেননি পরীমনি। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন, ‘লাল লাগবে আমার।’ যা নিয়ে ভক্তরা নানা জল্পনা-কল্পনায় মেতে উঠেছেন।

সম্প্রতি পরীমনির মামলায় জামিনদার হয়ে নতুন করে আলোচনায় আসেন শেখ সাদী। এর পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছে। যদিও তারা কেউই এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

উল্লেখ্য, তরুণ গায়ক শেখ সাদী ‘ললনা’ গান দিয়ে পরিচিতি পান। এরপর একের পর এক গান প্রকাশ করে জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। অন্যদিকে, ব্যক্তিগত জীবন, প্রেম ও মন্তব্যের জন্য প্রায়ই আলোচনায় থাকেন পরীমনি।

এবার কি সত্যিই নতুন সম্পর্কের ইঙ্গিত দিলেন পরীমনি? নাকি এটি নিছকই বন্ধুত্বপূর্ণ মজা? সময়ই হয়তো দেবে উত্তর!