প্রজ্ঞা নাগরার ব্যক্তিগত ভিডিও ফাঁস, মানসিক অবস্থা জানালেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী প্রজ্ঞা নাগরা সম্প্রতি তার ব্যক্তিগত ভিডিও অনলাইনে ফাঁস হওয়া নিয়ে তীব্র আলোচনা-সমালোচনায় পড়েছেন। যদিও ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং তা নিশ্চিত হওয়া যায়নি যে, আসলেই প্রজ্ঞা নাগরা এর মধ্যে রয়েছেন, তবে ভিডিওগুলো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শনিবার এক পোস্ট করেন প্রজ্ঞা নাগরা। তিনি লিখেন, “এখনো আমার কাছে বিষয়টি বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে একটি খারাপ স্বপ্ন দেখছি, হয়তো এখনই জেগে উঠব।” ভিডিও ফাঁসের ঘটনায় তার মানসিক অবস্থার বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “প্রযুক্তির উদ্দেশ্য ছিল মানবজাতিকে সহায়তা করা এবং আমাদের জীবনকে দুর্বিষহ না করে তোলা। অথচ এআই প্রযুক্তির মাধ্যমে যারা এই ধরনের কনটেন্ট তৈরি করছেন এবং তা ছড়িয়ে দিচ্ছেন, তারা মূলত বাজে উদ্দেশ্য নিয়ে করছেন। প্রার্থনা করি, এই অগ্নিপরীক্ষা যেন আর কোনো নারীকে দিতে না হয়। নিরাপদে থাকুন সবাই।”

প্রজ্ঞা নাগরা হরিয়ানার পাঞ্জাবি পরিবার থেকে আসেন এবং তামিল সিনেমায় তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০২২ সালে ‘ভারালারু মুক্কিয়াম’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে, যেখানে তিনি মালায়ালি মেয়ের চরিত্রে অভিনয় করেন। যদিও সিনেমাটি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল, তবে প্রজ্ঞা তার অভিনয়ের মাধ্যমে দক্ষিণী সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি পরবর্তীতে মালায়ালাম এবং তেলুগু সিনেমাতেও কাজ করেছেন এবং ২০২৩ সালে মালায়ালম সিনেমা ‘নাধিকালিল সুন্দরী যমুনা’তে অভিনয় করেছেন।

প্রজ্ঞা নাগরা বর্তমানে ইনস্টাগ্রামে জনপ্রিয়, সেখানে তার অনুসারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।