ফোন চুরি ঠেকাতে গুগলের নতুন দুইটি নিরাপত্তা অপশন চালু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

ফোন চুরি এখন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা প্রায় প্রতিদিনই নগরজুড়ে ঘটছে। এই ধরনের ঘটনা ব্যক্তিগত তথ্যের ক্ষতি করে এবং অনেক সময় চুরির শিকার ব্যক্তির ভোগান্তি বাড়িয়ে তোলে। অনেকেই ফোনের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে পারেন না বা ভুলে যান, ফলে সহজেই অপরিচিত লোকের কাছে চলে যায় তাদের ব্যক্তিগত তথ্য। তবে, এখন গুগল দুইটি নতুন অপশন চালু করেছে, যা এই সমস্যার সমাধান দিতে পারে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই অপশন দুটি চালু করবেন:

১. প্রথমে আপনার ফোনের সেটিংসে যান।

২. এরপর নিচে স্ক্রোল করে গুগল অপশনটি খুঁজে বের করুন এবং ক্লিক করুন।

৩. তারপর ‘অল সার্ভিসেস’ অপশনে যান।

৪. এরপর পাবেন ‘পার্সনাল অ্যান্ড ডিভাইস সেফটি’ তে ক্লিক করুন।

৫. সেখানে ‘থিফট প্রটেকশন’ অপশনে ক্লিক করুন।

এখানে দুটি নতুন অপশন পাবেন:

‘থিফট ডিটেকশন লক’
‘অফলাইন ডিভাইস লক’

‘থিফট ডিটেকশন লক’ ফিচারটি যদি বুঝতে পারে যে আপনার ফোনটি চুরি হয়েছে বা আপনার থেকে নিয়ে যাওয়া হয়েছে, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক করে দেবে। এর মাধ্যমে কেউ আপনার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারবে না। এই ফিচারটি ফোনের সেন্সর মোশন, ওয়াইফাই এবং ব্লুটুথ সংযোগ ব্যবহার করে ফোনটির অবস্থান বুঝে নেয়, যদি কেউ ফোনটি দ্রুত নিয়ে যায়।

অন্যদিকে, ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারটি কাজ করবে যখন আপনার ডিভাইস অফলাইনে চলে যাবে। কিছু সময় পরেই স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে, যাতে ডেটা সুরক্ষিত থাকে। ধরুন, যদি কেউ আপনার ফোন চুরি করে এবং লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে ইন্টারনেট বন্ধ করে দেয়, তবে এটি ফোনটি লক করে দেবে।

এই দুটি অপশন চালু করলে ফোন চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার তথ্য থাকবে সুরক্ষিত।