বনানীতে হিজড়াদের তোপের মুখে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে হিজড়াদের তোপের মুখে আবদুল্লাহপুরগামী ভুঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা লাগে। এসময় দুর্ঘটনার কবলে পড়ে ২ জন নিহত এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বাস দুর্ঘটনায় ২ জন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে এবং আহতদেরও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।’

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মহাখালী থেকে গাজীপুর যাওয়ার পথে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ বাসযাত্রী নিহত হন। সেই সঙ্গে আরও কয়েকজন আহত হন।