নিজস্ব প্রতিবেদক:
সাবেক সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে ভারতের কলকাতায় গ্রেপ্তার করার একরাত পর মুক্তি দিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা গত শনিবার রাতে রাজারহাট থানায় গ্রেফতার হন। পরে, রাজনৈতিক প্রভাব ও মাহবুবুল আলম হানিফ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায়, করণীয় চালিয়ে তারা ছেড়ে দেওয়া হয়।
বাহারের বিরুদ্ধে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে, যা পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে। এ অবস্থায় কলকাতায় তারা “ক্ষিপ্ত মানুষের দ্বারা মব” (জনতার হাতে পিটুনির) শিকার হতে পারেন— এমন আশঙ্কা প্রকাশ করা হয়।
এ ঘটনার আগে, পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামের এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দেন, যেখানে তিনি বিভিন্ন ধর্মীয় ও রাজনীতিক অভিযোগ তুলে ধরেন। সেই পোস্টের পরপরই বাহার ও তাঁর মেয়েকে কলকাতায় গ্রেফতার করা হয়।











