নিজস্ব প্রতিবেদক:
জরুরি গ্যাস পাইপলাইনের মেরামত কাজের জন্য ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা মীরহাজীরবাগ আদর্শ স্কুল রোড, যাত্রাবাড়ী, ঘুণ্টিঘর, গেন্ডারিয়া রোড ও জুরাইন খন্দকার রোড সংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকার আশেপাশের কিছু স্থানে গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।
গ্রাহকদের অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।











