নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আজ শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য কড়াইল বস্তিতে নতুন পুনর্বাসন কেন্দ্র সিএসএফ সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে জানিয়েছেন, প্রতিবন্ধীদের যাতায়াতে মেট্রোরেলে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হবে।”
এসময় প্রতিটি শিশুকে তার চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার বলেও জানা স্বস্থ্য প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, “বর্তমান সরকার তার বাজেট কর্মসূচিতে ও নীতি প্রণয়নে এদেশের প্রতিটি বিশেষ মানুষকে অন্য সব নাগরিকের মতো সমঅধিকার ও সেবা দেবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা চালু করবে সরকার। পাশাপাশি মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে সরকার।”











