জেলা প্রতিনিধি :
যশোরের চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে নিজ মালিকানাধীন শ্যামলছায়া পার্ক থেকে সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। এর আগে সন্ধ্যা থেকে উত্তেজিত ছাত্র-জনতা পার্কটি ঘিরে ফেলে এবং তাদের আটকের দাবি জানিয়ে বিক্ষোভ করে।
খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১১টার দিকে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা ওই পার্কে অবস্থান করছিলেন। বিষয়টি জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ শুরু করে।
সালাহউদ্দিন মিয়াজী ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ছিলেন।











