অনলাইন ডেস্ক:
অ্যাপল আবারও তাক লাগিয়ে দিয়েছে। বহুল প্রতীক্ষিত আইওএস ২৬ অপারেটিং সিস্টেম অবশেষে উন্মোচন করেছে। চলমান WWDC ২০২৫ সম্মেলনে নতুন এই ওএসের ঘোষণা আসে। যেখানে অ্যাপল জানিয়েছে, এটি আগের যেকোনো আইওএস সংস্করণের চেয়ে বেশি উদ্ভাবনী, ব্যবহারবান্ধব এবং প্রযুক্তিনির্ভর। আইওএস ২৬ এর সবচেয়ে দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এর নতুন ডিজাইন ভাষা। যাকে বলা হচ্ছে ‘লিকুইড গ্লাস’ লুক। অ্যাপ আইকন, উইজেট ও টাইপোগ্রাফি এখন আরও বেশি ট্রান্সলুসেন্ট ও রিফ্লেক্টিভ। ডিজাইনটি অ্যাপলের ঠরংরড়হঙঝ থেকে অনুপ্রাণিত। যা ব্যবহারকারীদের দেয় এক ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ফিল। দেখতে যেমন মনোমুগ্ধকর, ব্যবহারেও নিয়ে আসবে আধুনিক এক অভিজ্ঞতা।
আইওএস ২৬-এ যুক্ত হয়েছে আরও শক্তিশালী Apple Intelligence| এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘লাইভ ট্রান্সলেশন’ ফিচার। এখন থেকে ব্যবহারকারীরা ফোন কল, ফেসটাইম ও মেসেজিং-এর সময় রিয়েল টাইম অনুবাদ পেতে পারেন। তাও আবার ইন্টারনেট ছাড়াই। পুরো প্রসেসটি হয় ডিভাইসে, ফলে গোপনীয়তাও থাকে সুরক্ষিত। আরও আছে ‘ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স’ ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারী কোনো স্ক্রিনশট নিয়ে জিজ্ঞেস করতে পারেন – “এটা কী?’’, “এটা কোথায় পাওয়া যায়?” ইত্যাদি। এক্সিকিউটিভ ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত এক সংযোজন হলো কল স্ক্রিনিং। আইফোন এখন বুঝে নিতে পারবে, আসা কলটি ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ কিনা। এরপর ব্যবহারকারী চাইলে কলটি গ্রহণ করবেন, নাকি এড়িয়ে যাবেন-সিদ্ধান্ত সম্পূর্ণ তার। অ্যাপগুলোর নতুন রূপ
১.ক্যামেরা অ্যাপ হয়েছে আরও হালকা, সরল এবং ফটোগ্রাফি-ফোকাসড।
২.ফটোস অ্যাপে যোগ হয়েছে নতুন দুটি ট্যাব – ‘লাইব্রেরি’ ও ‘ক্লেকশন’, যা ছবি খুঁজে পেতে আরও সহজ করবে।
৩.ম্যাপস অ্যাপ এখন মনে রাখবে ব্যবহারকারীর ভ্রমণ ইতিহাস ও পছন্দের রুট, ফলে পরবর্তী যাত্রায় সময় বাঁচবে।
অ্যাপল এখনও স্পষ্টভাবে জানায়নি কোন কোন আইফোন মডেল আইওএস ২৬ আপডেট পাবে। তবে ধারণা করা যাচ্ছে, আইফোন ১৩ সিরিজ ও তার পরবর্তী মডেলগুলো এই আপডেটের আওতায় আসবে।
যা যা থাকছে নতুন অ্যাপল আপডেটে
অ্যাপল আবারও তাক লাগিয়ে দিয়েছে। বহুল প্রতীক্ষিত আইওএস ২৬ অপারেটিং সিস্টেম অবশেষে উন্মোচন করেছে। চলমান ডডউঈ ২০২৫ সম্মেলনে নতুন এই ওএসের ঘোষণা আসে। যেখানে অ্যাপল জানিয়েছে, এটি আগের যেকোনো আইওএস সংস্করণের চেয়ে বেশি উদ্ভাবনী, ব্যবহারবান্ধব এবং প্রযুক্তিনির্ভর। আইওএস ২৬ এর সবচেয়ে দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এর নতুন ডিজাইন ভাষা। যাকে বলা হচ্ছে ‘লিকুইড গ্লাস’ লুক। অ্যাপ আইকন, উইজেট ও টাইপোগ্রাফি এখন আরও বেশি ট্রান্সলুসেন্ট ও রিফ্লেক্টিভ। ডিজাইনটি অ্যাপলের ঠরংরড়হঙঝ থেকে অনুপ্রাণিত। যা ব্যবহারকারীদের দেয় এক ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ফিল। দেখতে যেমন মনোমুগ্ধকর, ব্যবহারেও নিয়ে আসবে আধুনিক এক অভিজ্ঞতা। আইওএস ২৬-এ যুক্ত হয়েছে আরও শক্তিশালী Apple Intelligence| । এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘লাইভ ট্রান্সলেশন’ ফিচার। এখন থেকে ব্যবহারকারীরা ফোন কল, ফেসটাইম ও মেসেজিং-এর সময় রিয়েল টাইম অনুবাদ পেতে পারেন। তাও আবার ইন্টারনেট ছাড়াই। পুরো প্রসেসটি হয় ডিভাইসে, ফলে গোপনীয়তাও থাকে সুরক্ষিত। আরও আছে ‘ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স’ ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারী কোনো স্ক্রিনশট নিয়ে জিজ্ঞেস করতে পারেন – “এটা কী?’’, “এটা কোথায় পাওয়া যায়?” ইত্যাদি। এক্সিকিউটিভ ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত এক সংযোজন হলো কল স্ক্রিনিং। আইফোন এখন বুঝে নিতে পারবে, আসা কলটি ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ কিনা। এরপর ব্যবহারকারী চাইলে কলটি গ্রহণ করবেন, নাকি এড়িয়ে যাবেন-সিদ্ধান্ত সম্পূর্ণ তার। অ্যাপগুলোর নতুন রূপ
১.ক্যামেরা অ্যাপ হয়েছে আরও হালকা, সরল এবং ফটোগ্রাফি-ফোকাসড।
২.ফটোস অ্যাপে যোগ হয়েছে নতুন দুটি ট্যাব – ‘লাইব্রেরি’ ও ‘ক্লেকশন’, যা ছবি খুঁজে পেতে আরও সহজ করবে।
৩.ম্যাপস অ্যাপ এখন মনে রাখবে ব্যবহারকারীর ভ্রমণ ইতিহাস ও পছন্দের রুট, ফলে পরবর্তী যাত্রায় সময় বাঁচবে।
অ্যাপল এখনও স্পষ্টভাবে জানায়নি কোন কোন আইফোন মডেল আইওএস ২৬ আপডেট পাবে। তবে ধারণা করা যাচ্ছে, আইফোন ১৩ সিরিজ ও তার পরবর্তী মডেলগুলো এই আপডেটের আওতায় আসবে।











