রাজধানীতে বৃদ্ধের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:

রাজধানীর শাহবাগ থানার বকশিবাজার মোড় এলাকায় সেলিম রেজা আকন্দ (৭৪) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবারসকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানা এসআই মো. মাহমুদুল হাসান জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বকশিবাজার মোড় এলাকায় তাকে পচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন খবর দিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখানেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। সেলিম রেজা আকন্দের গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাঘমারায়। রামপুরার ওয়াবদা রোড এলাকায় থাকতেন তিনি।