নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধোলাইপাড় থেকে দনিয়া-শনির আখড়া সড়কের উভয় পাশে আজ (বুধবার) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে মোট ৫ ঘণ্টা এসব এলাকায় গ্যাসের কোন সেবা পাওয়া যাবে না।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বার্তায় জানায়, নির্ধারিত সময়ে সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে। এছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।











