ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

লন্ডন সফর শেষ করে আজই দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় বিমানবন্দর প্রাঙ্গণে জরুরি ব্রিফিং

প্রকাশিত: 22 November 2026, 6:17 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

লন্ডন সফর শেষ করে আজ রবিবার (২২ নভেম্বর) দেশে ফিরছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। দেশে পৌঁছানোর পরপরই আজ সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে একটি জরুরি ব্রিফিং করবেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে যে, বিমানবন্দরের ২-নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলায় পার্কিং প্রান্তে এই গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হবে। নির্ধারিত এই আয়োজনে সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন