সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) ও আসিফ (২৬) নামে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তবে দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি আসিফের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।